চাকুরী প্রত্যাশীদের সাড়া

পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘‌জব ফেয়ার' অনুষ্ঠিত

জাতীয়
পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘‌জব ফেয়ার' অনুষ্ঠিত

ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করছেন অতিথিরা। রবিবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে

০৫ এপ্রিল ২০২৬, ৪:২৮ পিএম

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে রেইস প্রকল্পের আওতায় পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘‌জব ফেয়ার' অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে আয়োজিত এ মেলায় প্রায় ৪০টির বেশি জাতীয় ও স্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে অংশগ্রহণ করেন প্রায় চারশ' জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী।

বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডি'র নির্বাহী পরিচালক শফিকুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, রেইস প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী ও পিকেএসএফ-এর ব্যবস্থাপক গোলাম জিলানী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. কলিমুদ্দন, পল্লবী সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বিদ্যুৎ কুমার রায়, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মকছেদুল আলম, পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মিয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খোন্দকার খালেদ হাসান টিপু, ওসাকার সিনিয়র পরিচালক মাজহারুল ইসলামসহ আরো অনেকে। পরে অতিথিরা ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করেন এবং স্টলগুলো ঘুরে দেখেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, হিরো মটোকর্প, প্রাণ-আলএফএল, বিডি জবস বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন।

অনুষ্ঠানে প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মধ্যে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। পিকেএসএফ-এর সহযোগী সংস্থা পাবনা প্রতিশ্রুতি, পিসিডি এবং ওসাকা যৌথভাবে এই জব ফেয়ারের আয়োজন করে।

আয়োজকরা জানান, মেলায় লাইভ সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং-এর পাশাপাশি প্রকল্পভুক্ত তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। যা অংশগ্রহণকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। এ ধরনের উদ্যোগ দক্ষ তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়োগদাতাদের জন্য উপযুক্ত জনবল খুঁজে পেতে সহায়তা করবে। সেইসঙ্গে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখে। জব ফেয়ারে অংশ নিতে পেরে খুশি চাকরী প্রত্যাশীরা।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন