যুব কর্মসংস্থানে বিশেষ অগ্রাধিকার
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আবদুল্লাহ
প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-২ পদমর্যাদার এই উচ্চপদস্থ কর্মকর্তা প্রধানমন্ত্রীর বর্তমান মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে দায়িত্ব পালন করবেন। ছবিঃ সংগৃহীত
দেশের যুব সমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সরকারের কার্যক্রম আরও বেগবান করতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-২ পদমর্যাদার এই উচ্চপদস্থ কর্মকর্তা প্রধানমন্ত্রীর বর্তমান মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে দায়িত্ব পালন করবেন। সরকারের জনস্বার্থমূলক এই সিদ্ধান্তে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যমান প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা।
নিয়োগের শর্তানুসারে, দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই নিয়োগ দেশের ক্রমবর্ধমান তরুণ জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং বেকারত্ব হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন