শুধু ভালো কথা বললেই হবে না, ভালো কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে: শিমুল বিশ্বাস

জাতীয়
শুধু ভালো কথা বললেই হবে না, ভালো কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে: শিমুল বিশ্বাস

মন্দির সংস্কারের জন্য অনুদানের অর্থ বিতরণ করছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। শনিবার বিকেলে পাবনা শহরের জয়কালীবাড়ি মন্দিরে

২৮ মার্চ ২০২৬, ৫:৫৯ পিএম

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, নিজের মাতৃভূমিকে যদি আমরা নিরাপদ করতে পারি, এর চেয়ে উত্তম কাজ আর হতে পারে না। শুধু ভালো কথা বললেই হবে না, ভালো কাজও করতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে পাবনা শহরের শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরে বাসন্তী পূজার বিজয় দশমীর শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন মন্দির সংস্কারে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, মন্দ কাজের কোনো চর্চা লাগে না। মন্দ কাজ হলো সংক্রামক। অটোমেটিকেলি এটা হয়। ভাল কাজকে দৃশ্যমান করতে হবে, লালন পালন করতে হবে। মন্দ কাজ পরিহার করতে হবে। আমরা যেন সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে পারি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আমাদের সে লক্ষ্যে কাজ করতে হবে। আমি মন থেকে এটা চাই, চেষ্টা করি। যখনই যে পরিবর্তন হচ্ছে তখনি আমি সেই চেষ্টা করছি।

তিনি বলেন, উন্নয়নের ছোঁয়া যেন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষ সবাই পায় সেই চেষ্টা আমি করবো। শুধু দেশেই নয়, আমি দেশের বাইরের লোকের কাছ থেকেও সহযোগিতা নিয়ে আসি, চেষ্টা করে নিয়ে আসি, সুষ্ঠুভাবে বন্টন করি। বাংলাদেশের এই দু:খ, দারিদ্রতা, জরা, ব্যধি, অভাব, অনটন, অনাচারের থেকে একটা উন্নত ও নিরাপদ ব্যবস্থা করার জন্য যদি সামান্য ভূমিকা আমি রাখতে পারি সেই চেষ্টা আমি সবসময় করবো।

পাবনা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মলয় কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবুল হোসেন খান রেয়ন, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, পাবনা জেলা পূজা উদযাপন ফ্রন্টেরসাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু, প্রচার সম্পাদক সাগর মজুমদার, জয়কালী বাড়ি মন্দিরের আহ্বায়ক জ্যোতির্ময় মজুমদার গৌরাঙ্গ, যুগ্ম আহবায়ক অচিন্ত ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল ইসলাম রবি, গোলাম রব্বানী কামনা সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাবনা পৌর সদরের ১৫টি মন্দির সংস্কারের জন্য সরকারি অনুদানের ২৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের দপ্তর সম্পাদক সোমনাথ বাগচী।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন