যশোরে স্বাধীনতার সূর্যসন্তানদের প্রতি বিএনপি ও অঙ্গ-সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

জাতীয়
যশোরে স্বাধীনতার সূর্যসন্তানদের প্রতি বিএনপি ও অঙ্গ-সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও শেখ শহিদুল বারী রবু

২৬ মার্চ ২০২৬, ৫:৫৩ পিএম

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে যশোর জেলা বিএনপি।বৃহস্পতিবার সকালে যশোর শহরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে সকাল থেকেই যশোর জেলা বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের ঢল নামে।পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে একটি বিশাল র‍্যালি শহর প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে গিয়ে পৌঁছায়। সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও শেখ শহিদুল বারী রবু। এছাড়া জেলা বিএনপি নেতা মিজানুর রহমান খান, সাবেক মেয়র মারুফুল ইসলাম, কাজী আযমসহ জেলা ও নগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মূল দলের শ্রদ্ধা নিবেদনের পর একে একে পুষ্পস্তবক অর্পণ করে সদর উপজেলা ও নগর বিএনপি। এরপর জেলা ও উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং শ্রমিক দলের শত শত নেতাকর্মী পৃথক পৃথকভাবে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দিবসটি পালিত হয়।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন