বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে জয়পুরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জাতীয়
বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে জয়পুরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
২৬ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির আত্মগৌরবের এই দিনটিতে একাত্তরের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জয়পুরহাটবাসী।

​আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

​দিবসের প্রথম প্রহরে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

​এ সময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন প্রমুখ।

​প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, জয়পুরহাট প্রেসক্লাব এবং জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান।

দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার সর্বত্র স্বাধীনতার এই গৌরবময় দিনটি উদযাপিত হচ্ছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ