ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে আমূল পরিবর্তন

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের সভা

জাতীয়
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের সভা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ৭:৪১ পিএম

ঢাকা শহরের অসহনীয় যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে বৈশ্বিক মানে আধুনিকায়নের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে এনে জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই উদ্যোগ নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে সভার বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় রাজধানীর যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে কার্যকর ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা প্রবর্তন এবং সড়কের যত্রতত্র অবৈধ পার্কিং বন্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

উক্ত সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, বিভিন্ন বিভাগের সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আধুনিক ও স্মার্ট ট্রাফিকিং ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রাজধানীকে একটি গতিশীল মেগাসিটিতে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন