শিখন ঘাটতি পূরণে রমজানের পর ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
ছবিঃ সংগৃহীত
রমজান মাসজুড়ে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় সৃষ্ট শিখন ঘাটতি পূরণে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঈদুল ফিতর ও রমজানের ছুটি শেষে বিদ্যালয় খোলার পর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা দেশের সকল জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়, রমজান মাসের দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের যে একাডেমিক ক্ষতি হবে, তা পুষিয়ে নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই ১০টি শনিবার স্কুল খোলার রাখার সিদ্ধান্ত নিয়েছে। ছুটির পর শ্রেণি কার্যক্রম শুরু হওয়া মাত্রই এই নির্দেশনা কার্যকর হবে।
এমতাবস্থায়, ছুটির পরবর্তী ১০টি শনিবার পাঠদান কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করেছে অধিদপ্তর। মূলত নির্দিষ্ট কর্মদিবস নিশ্চিত করা এবং নির্ধারিত পাঠ্যসূচি সময়মতো সম্পন্ন করতেই এই অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
আপনার মতামত লিখুন