মানবপাচার মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

জাতীয়
মানবপাচার মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় ডিবির একটি বিশেষ দল

নিউজ ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ২:৪৬ পিএম

সাবেক সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ মার্চ) পল্টন থানায় দায়ের করা একটি মানবপাচার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় ডিবির একটি বিশেষ দল। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা ও ফেনীতে মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।

সাবেক এই লেফট্যানেন্ট জেনারেল ২০০৭-০৮ সালের এক-এগারো সরকারের সময় 'গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির' সমন্বয়ক হিসেবে দুর্নীতিবিরোধী অভিযানের নেতৃত্ব দিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়, যেখানে তিনি তিন দফায় মেয়াদ বাড়িয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে তিনি প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেও ৫ দিনের মাথায় দল পরিবর্তন করে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেন। দলটির প্রেসিডিয়াম সদস্য পদ পাওয়ার পর ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তাকে সংশ্লিষ্ট মামলায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন