নীলফামারী সফরে পানি সম্পদ মন্ত্রী: সেচ কার্যক্রম উন্নয়ন ও তিস্তা ব্যারেজ পরিদর্শন
নীলফামারী অঞ্চলের সেচ কার্যক্রমের সার্বিক উন্নয়ন এবং আধুনিকায়নের লক্ষ্যে এক বিশেষ পরিদর্শনে এসেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। সফরকালে তিনি এ এলাকার কৃষিব্যবস্থার আমূল পরিবর্তনে বিভিন্ন যুগোপযোগী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।
মন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর ও পরিকল্পনা গ্রহণকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তিস্তা ব্যারেজ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জনাব আসাদুল হাবিব দুলু।
একই সাথে সেচ উন্নয়ন ও পরিদর্শনের এই কার্যক্রমে আরও অংশগ্রহণ করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক জননেতা জনাব মোঃ সাইফুল ইসলাম। নেতৃবৃন্দের এই সমন্বিত উপস্থিতিতে তিস্তা ব্যারেজ রক্ষা এবং উত্তরাঞ্চলের সেচ সংকট নিরসনে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়।
আপনার মতামত লিখুন