স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির বিস্তারিত কর্মসূচি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান! ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক
২২ মার্চ ২০২৬, ৬:৩০ পিএম

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী এই তথ্য নিশ্চিত করেন।

কর্মসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিসৌধ থেকে ফিরে তিনি মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। ওলামা দলের পক্ষ থেকেও মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

এর আগে দিবসটি উপলক্ষে আগামী ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেবেন।

২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে বিএনপি ইতোমধ্যে পোস্টার প্রকাশ করেছে এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে। সারা দেশের সকল ইউনিটকে যথাযথ মর্যাদায় এই কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।


জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন