অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

জাতীয়
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ
নিউজ ডেস্ক
২১ মে ২০২৬, ২:৩০ পিএম
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ মে) এ রায় দেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।

গত রোববার (১৭ মে) এ বিষয়ে শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য বৃহস্পতিবার (২১ মে) নির্ধারণ করেছিলেন দ্বৈত বিচারপতির বেঞ্চ।

রিটটি খারিজ হয়ে যাওয়ায় এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন রিটকারী আইনজীবী মহসিন রশীদ। তিনি জানান, রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে যাব।

এর আগে রোববার রিটের শুনানির শেষে আইনজীবী এম কে রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসে দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি কমিশন গঠন করা বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও যেন ওভারথ্রো করা না যায়। আদালত বিষয়টি শুনেছেন। অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রাখা হয়েছে।

এদিন রিটকারী মহসিন রশীদ বলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল তদন্ত কীভাবে হবে, সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, তিনি বিষয়টি জেনে আসবেন। অর্থাৎ সরকারই নির্দেশনা নেবে। আমরাও চাই, তিনি নির্দেশনা নিয়ে আসুন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন