রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক

জাতীয়
রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক
নিউজ ডেস্ক
২০ মে ২০২৬, ১১:৩৩ এএম

রাজশাহী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম এর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে ১২ ঘন্টা পর সকাল থেকে দিনভর বন্ধ থাকা যান চলাচল পুনরায় স্বাভাবিক হলো। 

রাজশাহীতে সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিক ধর্মঘটের কারণে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ সময় ধরে বাস ও অন্যান্য যানবাহন বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ৮:৩০ ঘটিকায় জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম এর উদ্যোগে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর শান্তিপূর্ণ সমাধান হওয়ায় রাজশাহী থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম বলেন, "সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।" তিনি সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

গাড়ি চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাত থেকেই বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন