আজ ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয়
আজ ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
১৯ মে ২০২৬, ৯:৩৩ এএম
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের ভূমিসেবা মেলা। রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সময়ে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম শুরু হবে। মেলা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।

গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই অবস্থা পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, আমরা চাই মানুষ যেন ঘরে বসে অধিকাংশ ভূমিসেবা পেতে পারে। ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার না হয়ে নাগরিকরা যেন দ্রুত সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী জানান, এবারের মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের অনলাইন ও সরাসরি সেবা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন