মণিরামপুরে মেধাবী এতিম শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার, মানবিকতায় প্রশংসিত ইউএনও সম্রাট হোসেন
উপহার প্রদানকালে ইউএনও সম্রাট হোসেন বলেন, “মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফয়েজ যেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই তার পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেজন্যই আমাদের এই ছোট উদ্যোগ।
যশোরের মণিরামপুরে এক মেধাবী ও এতিম শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন। বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফয়েজ খান রাকিবকে একটি বাইসাইকেল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন। মঙ্গলবার (৫ মে) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে সাইকেলটি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমীনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জানা যায়, ফয়েজ খান রাকিব একজন মেধাবী শিক্ষার্থী হলেও পিতৃহীন হওয়ায় তাকে আর্থিক কষ্টের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বেশি হওয়ায় প্রতিদিন হেঁটে যাতায়াত করা ছিল তার জন্য বেশ কষ্টকর। বিষয়টি ইউএনও সম্রাট হোসেনের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে তার যাতায়াত সহজ করতে একটি বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নেন।
বাইসাইকেল পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ফয়েজ জানায়, এখন থেকে সে সহজেই বিদ্যালয়ে যেতে পারবে, এতে তার সময় ও কষ্ট দুটোই কমবে।উপহার প্রদানকালে ইউএনও সম্রাট হোসেন বলেন, “মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফয়েজ যেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই তার পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেজন্যই আমাদের এই ছোট উদ্যোগ।”স্থানীয় সুধীজন ও অভিভাবকরা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করে।
সাব্বির হাসান
আপনার মতামত লিখুন