সুন্দরবন কে দস্যু মুক্ত করায় একমাত্র উদ্দেশ্য কয়রায় জেলে-বাওয়ালী দের সাথে এমপির মতবিনিময়

জাতীয়
সুন্দরবন কে দস্যু মুক্ত করায় একমাত্র উদ্দেশ্য কয়রায় জেলে-বাওয়ালী দের সাথে এমপির মতবিনিময়
২৫ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

জেলে-বাওয়ালী, মৌয়ালী 'রা সুন্দরবনে নিরাপদ ভাবে মাছ,কাঁকড়া, মধু,গোলপাতা আহরণ করতে পারে সেই লক্ষ্যে আমি কাজ করে যাবো। বনজ সম্পদ রক্ষা ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন সংলগ্ন  সুতি বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত সভায় মৌয়ালী মোঃ রেজাউল বলেন দক্ষিণ বেদকাশি ইউনিয়ন, উত্তর বেদকাশি ইউনিয়ন , কয়রা সদর ইউনিয়ন, মহারাজ পুর ইউনিয়ন, মহেশ্বরীপুর ইউনিয়ন এর বেশির ভাগ দরিদ্র জনগোষ্ঠী সুন্দরবনের উপর নির্ভরশীল।বর্তমানে  আমাদের জঙ্গল যেতে অনেক দূর্হহ হয়ে উঠছে বনদস্যু দের তৎপরতায় জঙ্গলে আমরা যেতে পারছিনা মাছ, কাঁকড়া মধু সংগ্রহ করতে।  আপনার কাছে আমাদের দাবি নিরাপদ ভাবে সুন্দরবনে আমরা যেতে পারি সেই ব্যবস্তা আপনি আমাদের জন্য করবেন আশা করি। আরেক কাঁকড়া জেলে মোসানূর বলেন আগামী জুন, জুলাই, আগস্ট তিন মাস  সুন্দরবন বন্ধ থাকে সেই সময় বন বিভাগের কিছু অসত কর্মকর্তা, এলাকার সুন্দরবনের কিছু মৎস্য ব্যবসাহি, স্থানীয় প্রভাব শালী বেক্তিদের ছত্র ছায়ায় কিছু সংখ্যাক জেলে সুন্দরবনে বন্ধের সময় অবৈধভাবে প্রবেশ করে মাছ, কাঁকড়া, শিকার করে। অনেকেই বনের ভিতরে শুটকি তৈরির কারখানা খঁটি বানিয়ে নিষিদ্ধ জাল ও কীটনাশক প্রয়োগ করে চিংড়ী মাছ শিকার করে সেখানে শুটকি তৈরী করে। সবার উন্মুক্ত বক্তব্যের পার এমপি আবুল কালাম আজাদ বলেন সুন্দরবন ম্যানগ্রভ ফরেস্ট বিশ্বের অন্যতম একটি সৌন্দর্য মন্ডলিত। এখানে প্রায় সাড়ে তিন'শ প্রজাতির মাছ, কাঁকড়ার আবাশ স্থাল এটা রক্ষা করার দায়িত্ব সবার। বনদস্যুর তৎপরতা বর্তমানে বেড়েছে এটি কে নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে বন মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে খুব শিগগিরী সুন্দরবনে যৌথ অভিযান পরিচালনা করা হবে বনদস্যু নির্মুল করার জন্য। , কীটনাশক প্রয়োগ করে যাঁরা চিংড়ী মাছ শিকার করে তাদের কে ধরে আইন প্রয়োগ কারী সংস্থার হাতে তুলে দিন না পারলে তাদের নাম ফোন দিয়ে গোপনে প্রশাসনের কাছে দিন তাঁরা ব্যবস্তা না নিলে সরাসরি আমাকে জানান আমি তাদেরকে বলবো। এছাড়া আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল্লাহ আল বাকী কয়রা থানা ভারপ্রাপ্ত  অফিসার ইনচার্জ মোঃ শাহআলম , মাওলানা মিজানুর রহমান আমীর কয়রা উপজেলা জামায়াতে ইসলামী, মোঃ শরিফুল আলম সভাপতি কয়রা উপজেলা প্রেসক্লাব ও আহবায়ক যুবদল কয়রা উপজেলা, মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ শরিফুল ইসলাম সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা, খুলনা রেঞ্জ। 

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ