সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচানার সমতল এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠী নেত্রী শুভ্রা পাত্রা
বিএনপির সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন সাবেক ছাত্রদল কর্মী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেত্রী ময়মনসিংহ হালুয়াঘাটের এডভোকেট শুভ্রা পান্থ্রা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী, জাতীয়তাবাদী মহিলা দল হালুয়াঘাট উপজেলা শাখা ও ময়মনসিংহ উত্তর জেলা শাখা কমিটির সহ-সভানেত্রী। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন এবং তিনি মনে করেন, দলের জন্য দীর্ঘ সংগ্রমে অংশগ্রহণের ত্যাগ সহ যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দিলে তিনিই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পক্ষে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হবেন।
তিনি অভিযোগ করেন, দলের দুর্দিনে কখনও দেখা যায় নি, কখনও বিএনপির কার্যক্রমে অংশগ্রহণ করেনি এবং দলের কোন অংগ-সহযোগি সংগঠনে পদ-পদবী নেই এমন প্রার্থীও হয়েছেন যারা শুধুমাত্র নেতার স্ত্রী-কন্যা পরিচয়ে।
শুভ্রা পান্থ্রা বলেন, দলের হাইকমান্ড সকলের বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে সঠিকভাবে মূল্যায়ন করলে তিনিই বিএনপির মনোনয়ন পাবেন।
রাসং চিরান
আপনার মতামত লিখুন