১৫ এপ্রিল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

জাতীয়
১৫ এপ্রিল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা
নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ৯:২১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল (বুধবার) বেলা ১১টা পর্যন্ত মুলতবি থাকবে।

এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এদিন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় ২০টি বিল পাস হয়েছে। এর মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়। কোনো বিলে দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় এবং কোনো আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রস্তাবের পর সর্বসম্মতিক্রমে বিলগুলো পাস হয়।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আইন প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গঠিত সংসদের বিশেষ কমিটি এসব অধ্যাদেশ পর্যালোচনা করে। কমিটি ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত রাখা এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি অধ্যাদেশ আরও শক্তিশালী করে নতুন বিল আকারে সংসদে আনার সুপারিশ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ ২০টি বিল পাস করা হলো।

আজকের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ উত্থাপন করলে তা পাস হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ পাসের প্রস্তাব করেন।

অন্যান্য বিলের মধ্যে রয়েছে পাঁচটি উন্নয়ন কর্তৃপক্ষ (নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর) সংক্রান্ত বিল, আমানত সুরক্ষা বিল, গ্রামীণ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল এবং নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রীরা পৃথকভাবে উত্থাপন করেন।

সর্বশেষ

আরো পড়ুন
জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

ক্যাম্পাস
প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

অন্যান্য
ঢাকায় বিএনপির উদ্যোগে গুলশানে পরিচ্ছন্নতা অভিযান

অভিযানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। / ঢাকায় বিএনপির উদ্যোগে গুলশানে পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশ
জবি শিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

জবি শিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

ক্যাম্পাস
সংকট কাটাতে সোমবার থেকে ১০-২০ শতাংশ হারে বাড়বে জ্বালানি সরবরাহ

সংকট কাটাতে সোমবার থেকে ১০-২০ শতাংশ হারে বাড়বে জ্বালানি সরবরাহ

বাণিজ্য-অর্থনীতি
ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তান যাবেন না, হোয়াইট হাউস বলছে যাবেন

ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তান যাবেন না, হোয়াইট হাউস বলছে যাবেন

আন্তর্জাতিক
অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

আন্তর্জাতিক