জুলাই বিপ্লবীদের আইনি সুরক্ষায় সংসদে ঐতিহাসিক বিল পাস

জাতীয়
জুলাই বিপ্লবীদের আইনি সুরক্ষায় সংসদে ঐতিহাসিক বিল পাস

জুলাই গণঅভ্যুত্থান। ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ৬:১১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল, ২০২৬’ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১১তম দিনের কার্যক্রমে কণ্ঠভোটে বিলটি অনুমোদিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বিলটি উত্থাপন করেন।

পাস হওয়া এই আইনের মাধ্যমে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে ছাত্র-জনতার সর্বাত্মক অংশগ্রহণের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়েছে। সংবিধানের ৪৬ অনুচ্ছেদ অনুযায়ী, গণঅভ্যুত্থান চলাকালীন স্বৈরাচারী শক্তির সশস্ত্র আক্রমণ প্রতিরোধ, আত্মরক্ষা এবং জনশৃঙ্খলা পুনরুদ্ধারে অংশগ্রহণকারীদের যাবতীয় কর্মকাণ্ডের আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে এই বিলে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা বিধান জরুরি। এর ফলে বিপ্লব চলাকালীন গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।

এর আগে রাষ্ট্রপতির জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশটি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে বিল আকারে উপস্থাপন করা হলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।