ইউনূস-স্টারমার বৈঠক বাতিলের দায় কে নেবে, প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার

জাতীয়
ইউনূস-স্টারমার বৈঠক বাতিলের দায় কে নেবে, প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৫, ৭:০২ পিএম

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরকে দেশটির পক্ষ থেকে ‘অফিসিয়াল’ হিসেবে আখ্যায়িত করা হলেও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার কোনো বৈঠক না হওয়ায় প্রশ্ন উঠেছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে না পারলেও বলেছেন, ‘এখন দেখা যাক, এর দায় কেউ নেয় কি না।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য প্রথমে জানিয়েছিল, এটি একটি অফিসিয়াল সফর। আমরাও সে অনুযায়ী নিশ্চিত করেছি। এতে কোনো সন্দেহ নেই। তবে বৈঠক না হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম না, তাই সঠিকভাবে বলতে পারছি না। যারা ছিলেন, তারা হয়তো বিস্তারিত জানাতে পারবেন। তবে বাস্তবতা হলো, বৈঠকটি হয়নি।

গত ১৮ জুন এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী জানিয়েছিলেন, ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার এক ব্রেকফাস্ট মিটিংয়ে তাকে নিশ্চিত করেছিলেন যে এই সফরকে সরকারি সফর হিসেবে আপগ্রেড করা হয়েছে। তবুও বৈঠক না হওয়ার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, তারা স্পষ্টভাবে বলেনি যে এই সময়ে বৈঠক হবে। তবে সফরটি অফিসিয়াল বলা হয়েছিল, আর আমাদের প্রত্যাশাও ছিল সে অনুযায়ী।

এছাড়া, সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ড. ইউনূসের কোনো সৌজন্য সাক্ষাৎ হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য তিনি দায়িত্বশীলদের কাছ থেকে ব্যাখ্যা প্রত্যাশা করেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ