ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

জাতীয়
ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৫, ৯:০৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে আলাদা দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকাল ও দুপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ও বরমী ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের আবেদ আলীর ছেলে জয়নাল আবেদীন (৬৫)। শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৭৫)। জয়নাল আবেদীন পেশায় একজন সাইকেল মেকানিক।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ এলাকার ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যান।

এছাড়া দুপুরে বরমী ইউনিয়নের সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আমেনা খাতুন নিহত হন।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান কালবেলাকে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাইয়ুম আলী কালবেলাকে বলেন, ট্রেনের নিচে কাটা পড়ে এক সাইকেল মেকানিক ও এক বৃদ্ধা মারা গেছেন। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন