বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক 'আইন বার্তা'র ৯ম বর্ষপূর্তি উদযাপিত, প্রধান অতিথি রংপুরের প্রশাসক
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক 'আইন বার্তা' পত্রিকার ৯ম বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৬ মে ২০২৬ তারিখে আয়োজিত এই গৌরবময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আইন বার্তা পত্রিকার দীর্ঘ ৯ বছরের পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে পত্রিকাটি আগামীতেও সমাজের দর্পণ হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আইন বার্তা পত্রিকা সেই দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছে।
অনুষ্ঠানে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সাংবাদিক, স্থানীয় সুধীজন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে পত্রিকার ৯ম বর্ষপূর্তির কেক কাটেন এবং শুভকামনা জানান।
আপনার মতামত লিখুন