সারাদেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত

গণমাধ্যম
সারাদেশে  জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত
০২ মে ২০২৬, ১১:০৩ পিএম

পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রকাশ, সাংবাদিক নিয়োগ নীতিমালা তৈরি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ ১৪ দফা দাবিতে সারাদেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের  আয়োজনে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে  শোভাযাত্রায়  অয়োজন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গফরগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দ।  

সাংবাদিকদের দাবী, গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে। দেশে পুরানো ধাঁচের সাংবাদিকতা চলবেনা। গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। ব্যাঙের ছাতার মতো মিডিয়া গড়ে তোলা যাবেনা। তথ্য মন্ত্রণালয়কে তথ্য কমিশন গঠনের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং নিবন্ধনের আওতায় আনতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া সংবাদ পরিবেশন করে দেশ ও জনগনকে বিভ্রান্তিতে ফেলা যাবেনা। 

এছাড়া তথ্য মন্ত্রী পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন। মন্ত্রী ইতিমধ্যে সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথাও বলেছেন। যা দ্রুত সময়ের মধ্যে করতে হবে বলেও দাবী তাদের

সাংবাদিক নেতারা বলেন, বিগত সরকার ২০১৮ সাল থেকে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথা বলে মুলা ঝুলিয়ে একের পর এক আইন প্রণয়ন করে কণ্ঠরোধের চেষ্টা করেছিল। এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের দাবি গুলো শুনে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ৫৫ বছরের এই দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের কোনও দাবি, অধিকার আজও পূরণ হয়নি। আগামী ৭মে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সাংবাদিকদের দাবি সমাবেশ সফল করতে দেশের সকল গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি সহযোগিতা চাওয়া হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি পূরণ করতে সরকারের নিকট আহবানও জানান।

শোভাযাত্রায় বক্তব্য রাখেন,অনলাইন পোর্টাল প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল  সাংবাদিক ফোরাম গফরগাঁও উপজেলার সাধারণ সম্পাদক   মাজহারুল হক সাধারণ  সাংবাদিক  রুহুল আমিন,সাংবাদিক আবু বকর সিদ্দিক সাংবাদিক শামসুল হুদা সরদার সাংবাদিক মনির হোসেন সাংবাদিক আবুল হোসেন,সাংবাদিক হেলেনা আক্তার প্রমূখ।

সর্বশেষ

আরো পড়ুন
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

আইন-আদালত
পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জনদুর্ভোগ
বদলগাছীতে স্ত্রীর  স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

বদলগাছীতে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

গণমাধ্যম
কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

গণমাধ্যম
ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

বাণিজ্য-অর্থনীতি

গণমাধ্যম এর আরও সংবাদ

আরো পড়ুন