নববর্ষের নতুন দিনে যাত্রা শুরু করলো ‘টাইমস টুডে’

গণমাধ্যম
নববর্ষের নতুন দিনে যাত্রা শুরু করলো ‘টাইমস টুডে’

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, অনলাইন ইনচার্জ রওশন প্রধান, ডেপুটি ইনচার্জ উজ্জ্বল হোসেন, হেড অব ডিজিটাল ইমরান হক, মাল্টিমিডিয়া ইনচার্জ শরিফ হোসেন সোহেল এবং এইচআর অ্যান্ড অ্যাডমিন হুসাইন পল্লব।

নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৮:৩১ এএম

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের বিকেলে এক নতুন স্বপ্নের সূচনা করলো অনলাইন ও মাল্টিমিডিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ‘টাইমস টুডে’। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর প্রধান কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কেক কেটে নতুন এই সংবাদমাধ্যমের শুভ সূচনা করেন প্রতিষ্ঠানের প্রকাশক মোশাহেদ হাসান। এ সময় তিনি টাইমস টুডেকে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সময়ের চাহিদাকে ধারণ করেই এই পথচলার শুরু।

অনুষ্ঠানে সম্পাদক মাসুম খান তাঁর বক্তব্যে ‘সত্যিকারের সাংবাদিকতা’ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের শুরুটা আজ ছোট পরিসরে হলেও আমরা দায়িত্বশীলতার সাথে এগিয়ে যেতে চাই। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনাই হবে আমাদের মূল লক্ষ্য।”

উদ্বোধনী এই মাহেন্দ্রক্ষণে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, অনলাইন ইনচার্জ রওশন প্রধান, ডেপুটি ইনচার্জ উজ্জ্বল হোসেন, হেড অব ডিজিটাল ইমরান হক, মাল্টিমিডিয়া ইনচার্জ শরিফ হোসেন সোহেল এবং এইচআর অ্যান্ড অ্যাডমিন হুসাইন পল্লব।

এছাড়াও সোশ্যাল মিডিয়া ম্যানেজার মেহেদী হাসান রনি ও ভিডিও এডিটিং প্রধান ইমদাদুল হকসহ প্রতিষ্ঠানের সংবাদকর্মী ও অন্যান্য কর্মকর্তারা এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন। আধুনিক মাল্টিমিডিয়া ফিচারের সমন্বয়ে পাঠকদের নতুন অভিজ্ঞতা দিতে এখন থেকে নিয়মিত কাজ করবে টাইমস টুডে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

গণমাধ্যম এর আরও সংবাদ

আরো পড়ুন