যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানে জ্বালানির দামে রেকর্ড উল্লম্ফন

ইসলামাবাদে ৩০ দিন যাতায়াত ভাড়া ফ্রি

ইসলামাবাদে ৩০ দিন যাতায়াত ভাড়া ফ্রি

ছবিঃ সংগৃহীত

০৩ এপ্রিল ২০২৬, ৬:৫২ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটে চরম বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম এক লাফে প্রায় দ্বিগুণ করা হয়েছে। জনগণের ক্ষোভ প্রশমনে রাজধানী ইসলামাবাদে আগামী এক মাসের জন্য সব ধরনের সরকারি গণপরিবহনের ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন মূল্যতালিকা ঘোষণা করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ৪৩ শতাংশ বাড়িয়ে ৪৫৮.৪০ রুপি এবং ডিজেলের দাম ৫৫ শতাংশ বাড়িয়ে ৫২০.৩৫ রুপি নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকেই দেশজুড়ে এই নতুন দাম কার্যকর হয়েছে।

জ্বালানিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা এবং ইরান যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকায় নিকট ভবিষ্যতে দাম কমানোর সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, আকাশচুম্বী এই মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে বিশেষ সুবিধা ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি। তিনি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় কাল শনিবার থেকে পরবর্তী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব সরকারি গণপরিবহনে যাত্রীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই ভর্তুকি বাবদ ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে রাজধানীর বাইরে দেশের অন্যান্য অঞ্চলে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ ও অর্থনীতিবিদরা।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

আন্তর্জাতিক এর আরও সংবাদ

আরো পড়ুন