ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতিমালার প্রতিবাদে ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় দফা কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র। শনিবার নিউইয়র্ক, ডালাস, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনের মতো বড় শহরগুলোর পাশাপাশি দেশটির কয়েক হাজার ছোট শহরে একযোগে এই বিক্ষোভ পালিত হয়।
আয়োজকদের তথ্যমতে, দেশজুড়ে ৩ হাজার ২০০টিরও বেশি স্থানে এই প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল। এবারের বিক্ষোভে সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ছোট শহর ও স্থানীয় কমিউনিটিগুলোর অংশগ্রহণ, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে।
বিক্ষোভকারীদের দাবির মূল কেন্দ্রে ছিল প্রশাসনের কঠোর অভিবাসন নীতি, ইরানের সঙ্গে যুদ্ধাবস্থা এবং সরকারের সাম্প্রতিক বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত। এর আগে এই আন্দোলনের দুটি জাতীয় কর্মসূচিতে লাখো মানুষের সমাগম হলেও, এবারের বিস্তৃতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছোট শহরগুলোতে এই গণবিক্ষোভ ছড়িয়ে পড়া ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির বিরুদ্ধে এক শক্তিশালী রাজনৈতিক বার্তা দিচ্ছে। দেশজুড়ে বাড়তে থাকা এই জনঅসন্তোষ বর্তমান প্রশাসনকে নতুন করে চাপের মুখে ফেলেছে।
আপনার মতামত লিখুন