উত্তরায় সাংবাদিকদের সাথে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

উত্তরায়  সাংবাদিকদের সাথে  হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক
১৪ মে ২০২৬, ১১:৫৩ পিএম

বর্তমান দেশের চলমার পরিস্থিতিতে মানবাধিকার ও বাক-স্বাধীনতা" নিশ্চিতসহ উত্তরায় সাংবাদিকদের সাথে  নয় দফা আমাদের প্রস্তাবনা' শীর্ষক আলোচনা ও  গোলটেবিল বৈঠক করেছে  ধর্ম ও মানবতা ভিত্তিক  সংগঠন হেজবুত তাওহীদ।  বৃহস্পতিবার (২৪ মে)  রাজধানী উত্তরায় ১৪ নম্বর সেক্টরের ২০/এ  রোডের ৩ নং বাসায় উত্তরায় বসবাসরত সাংবাদিকদের নিয়ে "বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,  হেযবুত তওহীদের সংগঠনের  সর্বোচ্চ নেতা ও এমাম হোসাইন মোহাম্মদ সেলিম ।

বর্তমান বিশ্বের অস্থিরতা, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে হোসাইন মোহাম্মদ সেলিম। গোলটেবিল বৈঠকে বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থা ফিলিস্তিন ও মিয়ানমারের মতো জায়গায় মজলুম মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। দেশে গত কয়েক বছর ধরে গণপিটুনি ও উগ্রবাদী সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নয়টি সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।


এসময় তিনি তার বক্তৃতায় বলেন, প্রস্তাবনা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-  বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দুর্বল রাষ্ট্রের ওপর আধিপত্য বন্ধ করা এবং ব্রিটিশ আমলের অর্থ-নির্ভর বিচার ব্যবস্থার সংস্কার করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে সঠিক ব্যাখ্যা এবং শক্তিশালী পাল্টা আদর্শ জনগণের সামনে তুলে ধরার প্রস্তাব: মুসলিম বিশ্বে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা এবং অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তোলা; আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে একে অপরের বাক-স্বাধীনতা ও বিশ্বাসের প্রতি সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ, ঔপনিবেশিক আমলের বহুমুখী শিক্ষাব্যবস্থা বন্ধ করে নতুন ও একক শিক্ষাব্যবস্থা প্রবর্তন; পুলিশ বাহিনীকে প্রকৃত অর্থে জনগণবান্ধব করার প্রস্তাব এবং গণমাধ্যমকে কর্পোরেট ও রাজনৈতিক প্রভাবমুক্ত করে সবার সমস্যা নিরপেক্ষভাবে তুলে ধরার পরিবেশ তৈরির দাবিও জানানো হয়।


হোসাইন মোহাম্মদ সেলিম উগ্রবাদকে মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ হিসেবে চিহ্নিত করে গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের বলেন, উগ্রবাদীরা ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এটি মোকাবিলায় শুধু শক্তি প্রয়োগ যথেষ্ট নয়, বরং ইসলামের প্রকৃত শিক্ষার মাধ্যমে একটি শক্তিশালী পাল্টা আদর্শিক অবস্থান তৈরি করা খুবই জরুরি। মূল প্রবন্ধে জেহাদ ও কেতালের পার্থক্য স্পষ্ট করে বলা হয় যে, ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত সশস্ত্র হামলা ইসলামে অবৈধ এবং এটি স্রেফ সন্ত্রাসবাদ। 

এসময়  তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ইতিমধ্যে আন্দোলনের ৫ জন সদস্যকে হত্যা করা হয়েছে এবং গাজীপুর,  পাবনা, শেরপুর, লক্ষ্মীপুর

 বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।  অন্তত ২০টি জায়গায় হামলা করা হয়েছে। এই পরিস্থিতিতে তিনি রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমাদের সব থানায় কমিটি নেই। দু'টি থানা নিয়ে একটি করে ইউনিট কমিটি গঠন করা হয়েছে। রাজধানীসহ দেশের  ২২৫টি থানায় কমিটি রয়েছে।  এছাড়া দেশের ৬০ জেলায়  সংগঠনের কমিটি আছে এবং সংগঠনের কার্যক্রম  চলমান আছে। 

বর্তমান সরকারের কাছে চাওয়া পাওয়া কি?  সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ইসলাম ধর্মকে পুঁজি করে দেশের ভেতর একটি মহল (গোষ্ঠী) অন্য দল কিংবা প্রতিপক্ষ লোকজনের ওপর চালিয়ে দোষারোপ করে চাপিয়ে দিচ্ছেন। আমরা সরকার প্রধান ও আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিকট আইনের সুরক্ষা চাই?

অপর এক প্রশ্নের উত্তরে হেযবুত তওহীদ সংগঠনের এমাম ও সর্বোচ্চ নেতা বলেন, যারা পবিত্র কুরআনের আইন মানে না; তারা মুসলমান দাবি করতেও পারেন না। ব্রিটিশ বিচার ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আল্লাহর দেওয়া বিধান (কুরআন)  মতে বিচার ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। দেশে  বিচার ব্যবস্থার অরাজকতা সৃষ্টির কারণে প্রায় লাখ লাখ  মামলা বর্তমানে প্যান্ডিং আছে। এছাড়া দুর্বল মানুষের ওপর ধনীদের নির্যাতন বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,  প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পল্লী, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান, উত্তরা প্রেসক্লাব'র সভাপতি এম এ আজাদসহ উত্তরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং  বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এসময়  উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরো পড়ুন
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

আইন-আদালত
পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জনদুর্ভোগ
বদলগাছীতে স্ত্রীর  স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

বদলগাছীতে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

গণমাধ্যম
কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

গণমাধ্যম
ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

বাণিজ্য-অর্থনীতি

আন্তর্জাতিক এর আরও সংবাদ

আরো পড়ুন