ইসরায়েলের ভয়াবহ হামলায় লেবাননে ৩৯ জন নিহত

ইসরায়েলের ভয়াবহ হামলায় লেবাননে ৩৯ জন নিহত
নিউজ ডেস্ক
১০ মে ২০২৬, ১১:৩৬ এএম
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের তীব্র হামলার দেশটিতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে ইসরায়েলের একটি হামলায় অন্তত সাতজন নিহত হন, যার মধ্যে একটি শিশুও ছিল। খবর বিবিসির।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ‘সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সম্পর্কে তারা অবগত’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পর থেকেও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের অধিকাংশ বিমান হামলা দক্ষিণ লেবাননেই হয়েছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহ-সংযুক্ত অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে। হিজবুল্লাহ একটি ইরান-সমর্থিত মিলিশিয়া ও রাজনৈতিক দল।

শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে, সাকসাকিয়েহসহ, ইসরায়েলি হামলার খবর প্রকাশ করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় প্রাথমিকভাবে সাতজন শহীদ হয়েছেন, যার মধ্যে একটি মেয়েশিশুও রয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু।

আইডিএফ জানিয়েছে, তারা ওই এলাকায় ‘সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনা থেকে কার্যক্রম পরিচালনাকারী হিজবুল্লাহ সদস্যদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

আন্তর্জাতিক এর আরও সংবাদ

আরো পড়ুন