হরমুজ খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বাজারে ধস

হরমুজ খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বাজারে ধস
নিউজ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ৯:২৯ পিএম
ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ইরান ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনের শুরুর দিকে ব্যারেলপ্রতি ৯৮ ডলারের বেশি থাকলেও ব্রেন্ট ক্রুডের দাম নেমে আসে ৮৮ ডলারে।

হরমুজ প্রণালি হলো উপসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করা একটি সরু জলপথ, যার মাধ্যমে বিশ্বে মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালির মাধ্যমে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।’

এই ঘোষণার পর বৈশ্বিক শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলো প্রাথমিক লেনদেনে ঊর্ধ্বমুখী হয়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৮ শতাংশ বেড়েছে, আর নাসডাক ও ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ (ডিজেআইএ) এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

ইউরোপের শেয়ারবাজারেও একই প্রবণতা দেখা গেছে। প্যারিসের ক্যাক এবং ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক ২ শতাংশের বেশি বেড়েছে, আর লন্ডনের এফটিএসই ১০০ সূচক বেড়েছে প্রায় ০.৫ শতাংশ।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা চালানোর পর থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ে। এতে তেলবাহী ট্যাংকার চলাচল ব্যাহত হয়, ফলে বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে যায়।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

আন্তর্জাতিক এর আরও সংবাদ

আরো পড়ুন