স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

৫ এপ্রিল থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

৫ এপ্রিল থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ৪:৩৬ পিএম

সারা দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৫ এপ্রিল (রোববার) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এই ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী শুক্রবারের (৩ এপ্রিল) মধ্যে দেশের প্রতিটি কেন্দ্রে টিকা ও সিরিঞ্জ পৌঁছে দেওয়া হবে। রোববার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে। যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম শুরু হবে।

টিকাদান কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া হামে আক্রান্তদের জরুরি চিকিৎসার জন্য পর্যাপ্ত ভেন্টিলেটর ও শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক সংস্থা গাবি (Gavi) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার হিসেবে সংগ্রহ করছে সরকার, যা পরবর্তীতে কিনে পরিশোধ করা হবে। হাম মোকাবিলায় ইউনিসেফের সহায়তায় টিকা ক্রয়ের জন্য ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

স্বাস্থ্য-চিকিৎসা এর আরও সংবাদ

আরো পড়ুন