এক ব্যাগ রক্তে নতুন জীবন: মণিরামপুরে এক দশক ধরে আলোকবর্তিকা ‘রক্তবিন্দু’

এক ব্যাগ রক্তে নতুন জীবন: মণিরামপুরে এক দশক ধরে আলোকবর্তিকা ‘রক্তবিন্দু’

ছবিঃ নয়া সংবাদ

২৩ মার্চ ২০২৬, ১:২১ পিএম

মুমূর্ষু রোগীর শেষ আশ্রয় হয়ে এক দশকেরও বেশি সময় ধরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে যশোরের মণিরামপুর উপজেলার খাকুন্দী গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তবিন্দু’। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিরলসভাবে রক্তদাতার জোগান দিয়ে অসংখ্য প্রাণ বাঁচাতে অগ্রণী ভূমিকা পালন করছে।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় মনোহরপুর ইউনিয়ন পরিষদ মাঠে সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আল জাবের মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং সংগঠনের পরিধি বিস্তারে নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা তথ্য অফিসার মোঃ রুস্তম আলী, বিশিষ্ট সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা, ব্যাংক কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান, মোঃ ইউনুস আলী মোল্লা, মোঃ ফারুক মোল্লা, মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ আনিসুর রহমান সদ্দার, মোঃ মাসুম বিল্লাল ও মোঃ নুর ইসলামসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, "দেশের হাসপাতালগুলোতে প্রতিদিন অসংখ্য রোগী রক্তের জন্য অপেক্ষা করেন। সেই সংকটময় মুহূর্তে ‘রক্তবিন্দু’র তরুণরা দিন-রাত রক্তদাতা খুঁজে বের করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যা সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।"

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় মোঃ জাহিদুল ইসলামকে, যিনি ইতোমধ্যে ১৯ জন মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছেন। তার এই নিঃস্বার্থ অবদানকে স্বীকৃতি জানিয়ে সংগঠনটি তাকে পুরস্কৃত করে। এছাড়া রক্তদানে সাধারণ মানুষকে আরও উৎসাহিত করতে আগামী বছর থেকে প্রতি বছর তিনজন সেরা রক্তদাতাকে সম্মাননা দেওয়ার ঘোষণা দেয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, "রক্তদান কোনো ভয় বা দ্বিধার বিষয় নয়, এটি গর্বের কাজ। আপনার এক ব্যাগ রক্ত একটি পরিবারকে ফিরিয়ে দিতে পারে নতুন আশা।" আগামীতেও ‘রক্তবিন্দু’ তাদের এই মহৎ সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

স্বাস্থ্য-চিকিৎসা এর আরও সংবাদ

আরো পড়ুন