টেকনাফবাসীর জন্য স্বস্তির খবর: পুনরায় চালু হলো সিজারিয়ান ডেলিভারি সেবা
টেকনাফবাসীর জন্য এসেছে এক সুখবর। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘ প্রতীক্ষার পর টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি সেবা।
রবিবার (৩ মে ২০২৬) এই সেবার আওতায় সফলভাবে প্রথম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি শিশুর জন্ম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।
জানা যায়, International Organization for Migration (IOM)-এর নিয়োগকৃত দক্ষ সার্জন টিম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ সেবা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
দীর্ঘদিন পর এই সেবা চালু হওয়ায় টেকনাফবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। স্থানীয়দের মতে, এখন আর জরুরি ডেলিভারির জন্য দূরবর্তী স্থানে যেতে হবে না, যা মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন