গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত
১৯ এপ্রিল ২০২৬, ৯:২১ পিএম

গফরগাঁও উপজেলায় বিনামূল্যে হাম-রুবেলা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল ২০২৬ ইং থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হবে এবং ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৬৩ হাজার শিশুকে একযোগে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। যারা পূর্বে এই টিকা গ্রহণ করেছে, তারাও নির্ধারিত শর্তসাপেক্ষে পুনরায় টিকা পাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর এবং শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমির সালমান রনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইসহাক, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ফজলুল হক এবং গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আবদুল্লাহ আল মামুন।

এ সময় ডা. কামরুজ্জামানের উপস্থাপনায় হাম-রুবেলা বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মানিক মজুমদার। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ

আরো পড়ুন
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

আইন-আদালত
পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জনদুর্ভোগ
বদলগাছীতে স্ত্রীর  স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

বদলগাছীতে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

গণমাধ্যম
কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

গণমাধ্যম
ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

বাণিজ্য-অর্থনীতি

স্বাস্থ্য-চিকিৎসা এর আরও সংবাদ

আরো পড়ুন