হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫ শিশু। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর একজনের হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অপর ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মারা গেছে ৩১ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৪ শিশু।
আপনার মতামত লিখুন