ঠাকুরগাঁওয়ে কৃতি সন্মাননা ও পুরস্কার পেলেন কেবিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
"এসো নিজে বদলাই, পৃথিবী বদলে যাবে" এই স্লোগানে জমকালো আয়োজনে ঠাকুরগাঁওয়ে কেবিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সন্মাননা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিদ্যালয়ের মাঠে নানান আয়োজনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী উৎসব শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাফুরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূল্লী থানার সেকেন্ড অফিসার দ্বীন মোহাম্মাদ, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে ওমর করিম লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ভূল্লী প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে এক আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বক্তব্যে বলেন, ‘অনেকেই এসএসসি, এইচএসসিতে ভালো ফলাফল করলেও পরবর্তীতে পড়ালেখা ঠিকমত না করার কারণে ভালো জায়গায় পৌঁছতে পারেনা। এজন্য মাদক, মোবাইল আসক্তি না হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলেই ভবিষ্যৎ সুন্দর ভাবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে কেবিএম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু তাদের মানসিক বিকাশের জন্য নয় বরং তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়া শক্তি এবং নিজেকে আরো সামনে এগিয়ে নেওয়ার যাওয়ার শক্তি বাড়ায়। তাই আমাদের প্রত্যাশা এই অনুষ্ঠানের প্রভাব তাদের ব্যক্তি জীবনে উন্নয়নের পাশাপাশি সামাজিক জীবনে এর প্রভাব প্রতিফলিত হবে।
অনুষ্ঠানে দেশাত্ববোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে স্কুলের সম্মিলিত দল। এরপর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্র-ছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা। খেলাধুলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। শিক্ষার্থীদের খেলাধুলা শেষে ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। সবশেষে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের জন্যও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এর আগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতা ও দাদা সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মামুনুর রশিদ মামুন
আপনার মতামত লিখুন