অর্জুনের জন্মদিনে মালাইকার ভালোবাসার বার্তা

বিনোদন
অর্জুনের জন্মদিনে মালাইকার ভালোবাসার বার্তা

অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৫, ৮:০১ পিএম

বিচ্ছেদের এক বছর কাটতে না কাটতেই বলিপাড়ায় ফিরছে পুরোনো সেই সুর। ফের জোড়া লেগেছে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার ভাঙা সম্পর্ক। গত বছর এই সময়েই ছন্দপতন হয়েছিল তাদের প্রেমের গল্পে। মালাইকার নিরুত্তরতা, অর্জুনের জন্মদিনে চুপচাপ থাকা,সব কিছুই যেন ইঙ্গিত করছিল পরিসমাপ্তির দিকে। কিন্তু চলতি বছর এর জুনে এসে পাল্টে গেল সেই চিত্রনাট্য।

গত কয়েক দিন ধরেই বি-টাউনে জল্পনা-কল্পনা ছিল, সম্পর্কের ক্ষতে প্রলেপ লাগাচ্ছেন অর্জুন ও মালাইকা। বৃহস্পতিবার (২৬ জুন) অর্জুনের জন্মদিনে সেই জল্পনাই আরও ঘনীভূত হলো। গত বছর অভিনেতার জন্মদিনের অনুষ্ঠানে দেখা যায়নি মালাইকাকে। এ বার মালাইকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের জায়গা করে নিলেন ‘প্রাক্তন’ প্রেমিক অর্জুন।

অভিনেতার একটি বুমেরাং ছবি শেয়ার করেছেন মালাইকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। প্রকাশিত সেই বুমেরাং-এ দেখা যায়, বিদেশের রাস্তায় খোশমেজাজে লাফালাফি করছেন অর্জুন। সঙ্গে অভিনেত্রীর শুভেচ্ছাবার্তায় লেখা ছিল, ‘শুভ জন্মদিন অর্জুন কাপুর’। এর সঙ্গে সুরার গ্লাসের ইমোজি দিয়েছেন উদ্‌যাপনের প্রতীক হিসাবে। পাশাপাশি সেখানে রয়েছে একটি হৃদয়ের ইমোজিও তবে, তা লাল নয়, বরং সাদা।

বেশকিছুদিন আগে কবি রুমির লেখা একটি ভালোবাসার কবিতা শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেখানে লেখাছিল, আমি তোমাকে আমার হৃদয় দিয়ে বা বুদ্ধি দিয়ে ভালবাসবো না। বুদ্ধিভ্রম হতে পারে, আবার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। বরং আমি তোমাকে আমার আত্মা দিয়ে চিরন্তন ভালবাসবো। হঠাৎ ভালবাসা নিয়ে মালাইকার এমন পোস্ট দেখে অবাক হয়েছিলেন অনুরাগীরা। আর এই পোস্টে অর্জুন কাপূর ‘লাইক’ করতেই তারা আরও বেশি করে চমকে যান।

তবে অর্জুনের ছবিতে সাদা হৃদয়ের ইমোজিতে কি যে আত্মিক প্রেমের কথা বলেছিলেন, সেই বার্তাই রেখে গেলেন মালাইকা? বিষয়টি বেশ ভাবাচ্ছে তার ভক্ত-অনুরাগীদের।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

বিনোদন এর আরও সংবাদ

আরো পড়ুন