হামিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

শিক্ষা
হামিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় তিন মাস ধরে ওই ব্যক্তি হামিদপুর স্কুল ও বাজার এলাকায় অবস্থান করছিলেন। মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারতেন না

২৯ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম

যশোরের সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের উত্তর পাশের দেয়াল সংলগ্ন মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় তিন মাস ধরে ওই ব্যক্তি হামিদপুর স্কুল ও বাজার এলাকায় অবস্থান করছিলেন। মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারতেন না। স্থানীয়দের দেওয়া খাবার খেয়ে বিদ্যালয়ের মাঠ বা বাজারের বিভিন্ন স্থানে তিনি রাত্রিযাপন করতেন। আজ সকালে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মাঠ পরিষ্কার করতে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন।এসআই সিরাজুল ইসলাম জানান, "সংবাদ পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ