গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিক্ষা
গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
০৩ মে ২০২৬, ২:৪১ পিএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গবেষণা ভিত্তিক সংগঠন সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি)-এর উদ্যোগে "সাইবার স্পেসে গুজব ও অপরাধ প্রতিরোধে তরুণ নারীদের ভূমিকা" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১১টায় সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি)-এর নিজস্ব কার্যালয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ রবি উল্লাহ। সেমিনারে কী-নোট বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সায়েদা মাহমুদা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশীদ, সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, সহকারী অধ্যাপক শিমন রহমান এবং সহকারী অধ্যাপক আইরিন পারভীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মো. সুলাইমান (বিসিএস)। তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সাইবারস্পেসের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন।

সেমিনারে কী-নোট বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সায়েদা মাহমুদা সাইবারস্পেসে গুজব ও অপরাধ প্রতিরোধে নারীদের সচেতনতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, "প্রযুক্তির বিস্তার মানুষের তথ্যপ্রাপ্তি ও যোগাযোগকে সহজ করেছে; তবে একই সঙ্গে ভুয়া তথ্য, গুজব, সাইবার বুলিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং অনলাইন হয়রানি নতুন সামাজিক ঝুঁকি তৈরি করছে।"

অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে এসআরডি'র এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ নোমান আমীন বলেন, "আজকের অনুষ্ঠান শিক্ষার্থীদের সাইবারস্পেসে নারীদের নিরাপত্তা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছে। এসআরডি সবসময় সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা করার পাশাপাশি সমস্যাগুলোর সমাধান বের করার জন্য কাজ করে যাচ্ছে । আজকে সাইবারস্পেসে গুজব ও অপরাধ প্রতিরোধে নারীদের ভূমিকা শীর্ষক সেমিনার থেকে উত্থাপিত বিষয়গুলোকে সামনে রেখে আগামীতে এসআরডি টিম পর্যায়ে কাজ করবে। আমরা আশাবাদী আমাদের সামাজিক কাজগুলো সমাজের বিভিন্ন সমস্যাগুলো সমাধান বের করতে সহায়ক ভূমিকা রাখবে।"

এছাড়া সেমিনারে সাইবার অপরাধ মোকাবেলায় ডিজিটাল লিটারেসি বৃদ্ধি, আইনি সচেতনতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বক্তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বারোপ করেন। 

উল্লেখ্য, সেমিনারটি বাস্তবায়নে যৌথভাবে সহযোগিতা করেন গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এবং বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ