গোবিপ্রবি ঢাকা জেলা ছাত্র সংগঠনের নতুন কমিটি ঘোষণা

শিক্ষা
গোবিপ্রবি ঢাকা জেলা ছাত্র সংগঠনের নতুন কমিটি ঘোষণা
১২ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ঢাকা জেলা ছাত্র সংগঠনের ২০২৬-২৭ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মহিউদ্দিন নাঈম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আমির হামজা অনিক।

রবিবার (১২ এপ্রিল) ঢাকা জেলা ছাত্র সংগঠনের শিক্ষক উপদেষ্টা ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. মোস্তাফিজুর রহমান ও কৃষি বিভাগের প্রভাষক মো: মাহফুজুর রহমানসহ সদ্য সাবেক সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক হায়দার শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪০ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সদ্য বিদায়ী সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ বলেন, "নতুন কমিটির হাত ধরেই এগিয়ে যাবে ঢাকা জেলা ছাত্র সংগঠন, সংগঠন পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ। আশা করি নতুন কমিটি সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং সংগঠনের অন্যান্য সদস্যরা তাদের সহযোগিতা করবে। ঢাকা জেলা ছাত্র সংগঠন অমর হোক।" 

নবগঠিত কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন নাঈম ও সাধারণ সম্পাদক বলেন, "নতুন কমিটির সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। গোপালগঞ্জে অবস্থানরত শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করে যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেনো আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে পারি।"

সর্বশেষ

আরো পড়ুন
জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

ক্যাম্পাস
প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

অন্যান্য
ঢাকায় বিএনপির উদ্যোগে গুলশানে পরিচ্ছন্নতা অভিযান

অভিযানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। / ঢাকায় বিএনপির উদ্যোগে গুলশানে পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশ
জবি শিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

জবি শিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

ক্যাম্পাস
সংকট কাটাতে সোমবার থেকে ১০-২০ শতাংশ হারে বাড়বে জ্বালানি সরবরাহ

সংকট কাটাতে সোমবার থেকে ১০-২০ শতাংশ হারে বাড়বে জ্বালানি সরবরাহ

বাণিজ্য-অর্থনীতি
ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তান যাবেন না, হোয়াইট হাউস বলছে যাবেন

ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তান যাবেন না, হোয়াইট হাউস বলছে যাবেন

আন্তর্জাতিক
অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

আন্তর্জাতিক