মার্কেট খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
রোববার (৫ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘এপ্রিল মাসে সব ধরনের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি সরকারের রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের জ্বালানি চাহিদা মজুতের উদ্যোগ নেয়া হয়েছে।’
তিনি জানান, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ডিজেলের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এসময় কৃষকেরা যেন প্রয়োজনীয় ডিজেল পান, সে বিষয়ে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, এপ্রিল মাসের ডিজেল চাহিদা এরইমধ্যে কাভার্ড রয়েছে। নতুন কয়েকটি জ্বালানি উৎস শনাক্ত করা হয়েছে এবং সেগুলো থেকে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন