কাজাখস্তান থেকে ১ লাখ টন ডিজেল, সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৫.০৬ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (৪ এপ্রিল) ছুটির দিনে বিকেলে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অনুমোদনের বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।
কাজাখস্তানের 'কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি' থেকে আন্তর্জাতিক বাজারদরের অর্ধেকেরও কম দামে এই তেল আমদানি করছে সরকার। কোম্পানিটি থেকে ৫ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব থাকলেও ক্রয় কমিটি আপাতত ১ লাখ টন আমদানির অনুমোদন দিয়েছে।
গত ১ এপ্রিল 'আরব গালফ' প্রকাশিত পরিশোধিত তেলের দাম যেখানে ছিল ২৩৮ ডলারেরও বেশি, সেখানে বাংলাদেশ আমদানি করছে মাত্র ৭৫.০৭ ডলারে। এছাড়া, সিঙ্গাপুরভিত্তিক 'আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড' থেকে ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আপনার মতামত লিখুন