উল্লাপাড়ায় হাঁসের বাচ্চা ব্যবসায় মোকাম বাজার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুতগাছায় হাঁসের বাচ্চা হ্যাচারী ব্যবসায় মোকাম বাজার গড়ে উঠেছে । এর ব্যবসায়ী বাড়ছে। ভুতগাছার বিভিন্ন হ্যাচারী থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার হাঁসের বাচ্চা বিক্রি হয়। দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন বিক্রি হওয়া হাঁসের বাচ্চা নানা বাহনে পাঠানো হয়।
উল্লাপাড়ার ইসলামপুর ভুতগাছা এলাকায় এখন বড় ছোটো মিলে গোটা দশেক ডিম থেকে হাঁসের বাচ্চা ফোটানোর হ্যাচারী আছে। এর পাশাপাশি নিজস্ব হ্যাচারী নেই এমন আট থেকে দশ জন হাঁসের বাচ্চা ব্যবসা করছেন। সরেজমিনে ভুতগাছা এলাকায় গিয়ে দেখা গেছে নগরবাড়ী মহাসড়কের ধারে প্লাষ্টিকের ঝুড়ি খাচিতে হাঁসের বাচ্চা রাখা আছে। এসব ঝুড়ি খাচি সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন এলাকায় হাঁসের বাচ্চাগুলো পাঠানো হবে। এখানকার হ্যাচারী মালিক ও ব্যবসায়ীরা বলেন উল্লাপাড়ার ভুতগাছা এলাকা থেকে প্রতিদিন বরিশাল , কুয়াকাটা , ভোলা , ঝালকাঠি , খুলনা , বাগেরহাট , যশোর , শরীয়তপুর , ফরিদপুর , কুষ্টিয়া , পাবনা , টাঙ্গাইল , ময়মনসিংহ , জামালপুর ছাড়াও আরো বিভিন্ন এলাকায় হাঁসের বাচ্চা যায়। বিভিন্ন বাহনে এখান থেকে বিক্রি হওয়া হাঁসের বাচ্চা পাঠানো হয়। প্রতিদিন ২৮ হাজার থেকে ৩০ হাজার হাঁসের বাচ্চা বিভিন্ন এলাকায় পাঠানো হয়।
প্রতিবেদককে প্রধান হ্যাচারীর হৃদয় খান জানান প্রতিদিন পাইকারি দরে কেনাবেচা হওয়া সাত থেকে আট হাজার হাঁসের বাচ্চা বিভিন্ন এলাকায় পাঠান। সুর্মিলা হ্যাচারীর পক্ষে দুজন ব্যবসায়ী বলেন বিভিন্ন এলাকায় নানা বাহনে পাইকারি কেনাবেচা করা হাঁসের বাচ্চা ঝুড়ি খাচিতে তাদের হ্যাচারী থেকে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন