জাতীয় গ্রিডে আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ: স্বস্তির আভাস বিদ্যুৎ খাতে

জাতীয় গ্রিডে আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ: স্বস্তির আভাস বিদ্যুৎ খাতে

আদানি পাওয়ার প্লান্ট। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম

দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ। সোমবার রাত ৭টা ৪৭ মিনিটে গ্রিডের সঙ্গে সফল সমন্বয়ের (সিঙ্ক্রোনাইজেশন) পর এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, বর্তমানে সরবরাহকৃত ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। এর ফলে দেশের সামগ্রিক উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চলমান লোডশেডিং পরিস্থিতি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

বিপিডিবি সূত্র জানিয়েছে, আদানির পাশাপাশি আরও দুটি বড় প্রকল্প থেকে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৮ এপ্রিল থেকে ‘এসএস পাওয়ার’ এবং ‘আরএনপিএল’ (আরপিসিএল ও চীনের নরিনকোর যৌথ প্রকল্প) থেকে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে মোট ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

সরকারি তথ্যমতে, গত শনিবার সন্ধ্যায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রেকর্ড করা হয়েছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। সেই মুহূর্তে আদানি পাওয়ারের জোগান ছাড়াই দেশের অভ্যন্তরে সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট। নতুন এই ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ায় চাহিদার সঙ্গে উৎপাদনের ঘাটতি অনেকটাই কমে আসবে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, আদানির দ্বিতীয় ইউনিট চালুর মাধ্যমে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং গ্রিডের স্থিতিশীলতা রক্ষায় এটি কার্যকর ভূমিকা পালন করবে। নতুন এই বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়াকে গ্রীষ্মের তীব্র গরমে গ্রাহক পর্যায়ে লোডশেডিং কমিয়ে আনার ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ