ওষুধ দেওয়ার নামে ডেকে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণ, আটক ১

ওষুধ দেওয়ার নামে ডেকে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণ, আটক ১

২৫০ শয্যা জেনারেল হাসপাতাল,ভোলা। ছবিঃ সংগৃহীত

০৭ এপ্রিল ২০২৬, ৬:৩০ পিএম

ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটক আরিফ ভোলার একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি (দালাল) হিসেবে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার সময় আরিফ তাকে ওষুধ দেওয়ার কথা বলে ভুলিয়ে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে ওই নারী অভিযোগ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত আরিফকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান বলেন, "হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।"

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।