কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, জুয়াড়ি, কিশোর গ্যাং ও মাদকসেবীসহ মোট ২২ জন গ্রেফতার।

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, জুয়াড়ি, কিশোর গ্যাং ও মাদকসেবীসহ মোট ২২ জন গ্রেফতার।
০৮ জুন ২০২৬, ৯:২৮ পিএম

আজ ০৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের তত্ত্বাবধানে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ডেভিল, জুয়াড়ি, কিশোর গ্যাং সদস্য ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সর্বমোট ২২ ( বাইশ ) জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি এবং সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যাচ্ছে। জননিরাপত্তা ও শান্তি - শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার বলেন,জনগণের সহযোগিতাই পুলিশের শক্তি। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন