হালুয়াঘাটে ছুরিকাঘাতে হেলাল নামে এক যুবককে হত্যা

হালুয়াঘাটে ছুরিকাঘাতে হেলাল নামে এক যুবককে হত্যা
০৮ জুন ২০২৬, ৯:২৬ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট  পৌরসভার পূর্ব কাচারীপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হেলাল  নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে ঘটনাটি আজ সোমবার দুপুরে ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কাচারীপাড়া এলাকার আলী হোসেনের ছেলে হেলালকে কয়েকজন দুষ্কৃতকারী ছুরিকাঘাত করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে  গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।


পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের স্বজনদের দাবি, অভিযুক্ত দুষ্কৃতকারীরা মাদকাসক্ত অবস্থায় হামলা চালিয়ে হেলালকে হত্যা করেছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, ঘটনার পর নিহতের আত্মীয়-স্বজনদের উপরও হামলার চালায় ।

 খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।


এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা