পীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ আটক ১

পীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ আটক ১
০৬ জুন ২০২৬, ১০:০৩ পিএম

পীরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ মোঃ আনিসুর রহমান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত ৫ জুন দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ৩নং বড়দরগাহ ইউনিয়নের মন্ডলাবাড়ী গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মন্ডলাবাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা মূল্যের ১০ পিস ইয়াবা এবং ৫ হাজার টাকা মূল্যের ৬ পুড়িয়া (মোট ১ গ্রাম) হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন