সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন গ্রেফতার

সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন গ্রেফতার

সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন গ্রেফতার

০৫ জুন ২০২৬, ১:৩৯ পিএম

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও মাদক সেবনের অভিযোগে সর্বমোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সিআর সাজা পরোয়ানামূলে ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রিকল আদেশের ভিত্তিতে তাকে মুক্তি প্রদান করা হয়। এছাড়া সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন, জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন এবং মাদক সেবনের অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সেনবাগ থানা পুলিশ।

পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।