রাজশাহীতে ৪৫০ টাকা জন্য বন্ধুকে হত্যা

রাজশাহীতে ৪৫০ টাকা জন্য বন্ধুকে হত্যা
২৬ মে ২০২৬, ১০:৪৫ এএম

রাজশাহীতে ধার নেওয়া মাত্র ৪৫০ টাকা ফেরত না দেওয়ায় বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান নামের এক যুবক। সোমবার (২৫ মে) সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। 

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার শাফিন মাহমুদ জানান,  জোতরাবোন গ্রামের মোন্তাজ আলীর ছেলে ফয়সাল আলী জয় ও আকরাম আলীর ছেলে আশিকুর রহমান পরস্পর বন্ধু। গত ২১ মে জয়ের  কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে জয় টাকা চাইতে আশিকুরের বাড়ি গেলে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর জয় ফিরে যায়।

এদিকে পেশায় অটোরিকশাচালক জয় বেলা ১১টার দিকে ভাড়া মারতে অটোরিকশা নিয়ে বের হন। তখন আশিকুরের সঙ্গে দেখা হলে আবার তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। তখন ছুরি দিয়ে আশিকুরের বাম পাজরে আঘাত করে জয় পালিয়ে যায়। স্থানীয়রা আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।

উপ-কমিশনার শাফিন মাহমুদ জানান, ঘটনার পর ফয়সালকে ধরতে দামকুড়া থানা পুলিশ অভিযান শুরু করে। নগরীর আলুপট্টি এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন