পাবনায় ডিবির অভিযান: অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

পাবনায় ডিবির অভিযান: অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার
নিউজ ডেস্ক
২০ মে ২০২৬, ২:০৫ পিএম

পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

​মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেবোত্তর বাজার থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন— আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর মহল্লার আবুল হাশেমের ছেলে শরীফুল ইসলাম সাগর (২২), জালাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর মহল্লার গোলাম সরোয়ারের ছেলে সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর মহল্লার মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে আসাদুল ইসলাম (৩২) ও উপজেলার হাপানিয়া গ্রামের আলহাজ্ব ইস্কান্দার আলি প্রামাণিকের ছেলে শরীফুল ইসলাম (৩৬)।

​পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান জানান, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

​মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালালে অনলাইন জুয়াড়ি চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ওই ৫ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

​আটককৃতদের কাছ থেকে ৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব মোবাইলে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং অবৈধ লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত মিলেছে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মাঝে অনলাইন জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা এবং অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

​অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন