রাঙ্গামাটির লংগদু থানার বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার।
আজ ১৯ মে ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত ০১ জন আসামীকে গ্রেফতার করেছে।
রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় লংগদু থানাধীন ০১ নং আটারকছড়া ইউনিয়নের তিনব্রীজ বটতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এএসআই ( নিঃ ) ইলিয়াছ হোসাইন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ সিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মজিবুর রহমান ভূঁইয়া’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীঃ
মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, পিতা - মৃত আব্দুল ওহাব ভূঁইয়া, সাং - দক্ষিণ সোনাই ( সরকারী প্রাথমিক স্কুল সংলগ্ন ), থানা - লংগদু, জেলা - রাঙ্গামাটি পার্বত্য জেলা।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশের আইন - শৃঙ্খলা রক্ষা ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন